Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিদানের মুখোমুখি ইতালি, এক দিনেই শেষ ৮০ হাজার টিকিট!

ক্রীড়া ডেস্ক
২ আগস্ট ২০২৬ ১৫:৩১

প্রতিপক্ষ সেই ইতালি। ২০ বছর আগে বিশ্বকাপ ফাইনালে যাদের বিপক্ষে ‘ঢুস মেরে’ সেই মহা আলোচিত লাল কার্ড দেখেছিলেন, জিনেদিন জিদান মুখোমুখি হচ্ছেন সেই আজ্জুরিদেরই। এবার অবশ্য মাঠে নয়, জিদান লড়বেন ডাগআউটে দাঁড়িয়ে। ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ফ্রান্স-ইতালির ম্যাচ নিয়ে তাই উন্মাদনার কমতি নেই। আর এতেই মাত্র এক দিনেই শেষ হয়ে গেছে ম্যাচের ৮০ হাজার টিকিট!

দীর্ঘ ১৪ বছর দায়িত্বে থাকা দিদিয়ের দেশম কোচের পদ থেকে সরে গেছেন বিশ্বকাপ শেষে। ফ্রান্স দলের নতুন কোচ হয়েছেন জিদান।

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগের প্রথম ম্যাচে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে জিদানের দল, ম্যাচটি হবে বেলজিয়ামে।

বিজ্ঞাপন

নিজের দেশে জিদানের মিশন শুরু ইতালির বিপক্ষে। প্যারিসের ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচকে ঘিরেই রয়েছে বাড়তি উন্মাদনা। ফ্রান্স-ইতালি ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। বাজারে ছাড়ার একদিনের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট।

এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির সামান্য কয়েকটি টিকিট ছাড়া সব বিক্রি হয়ে গেছে!

বিজ্ঞাপন

আজ বন্ধু দিবস!
২ আগস্ট ২০২৬ ১৬:২৪

আরো

সম্পর্কিত খবর