ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বোয়েসেল-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ কোটি কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্য বাস্তবায়নে বোয়েসেল-এর ভূমিকা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভায় বোয়েসেল-এর মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক নাজমুন নাহার (সিনিয়র সহকারী সচিব) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বোয়েসেল দেশের জনশক্তি রফতানি খাতকে আরও সমৃদ্ধ করতে নতুন নতুন কৌশল ও সুযোগ তৈরি করতে বদ্ধপরিকর।