Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’সহ দোহারে একাধিক উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ২৩:১৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ০১:১৮

ঢাকার দোহারে শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, বিজ্ঞানভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, নারীদের আত্মকর্মসংস্থান এবং পরিবেশ সংরক্ষণে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন।

এর অংশ হিসেবে উপজেলার ১০টি বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল, ১৪ জন অসহায় ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন এবং ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পাশাপাশি ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় দোহারের হৃদ লহরী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফারিদা খানম। সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ১০টি বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর