Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লি‌বিয়া থে‌কে বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৫:৪৭ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৮:০১

প্রতীকী ছবি।

ঢাকা: লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। আগামী ৬ আগস্ট তাদের দেশে প্রত্যাবর্তন করা হতে পারে। রোববার (২ আগস্ট) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে লিবিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ৬ আগস্ট স্বেচ্ছায় নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ত্রিপলী থেকে ঢাকা গামী একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে ত্রিপলী থেকে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

 

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর