Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশব্যাপী ৫ আগস্ট ইসলামী আন্দোলনের গণমিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৬:২৮ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৮:০১

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফাইল ছবি

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার দেশের সব জেলা শহরে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ঢাকার গণমিছিল ও সমাবেশে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বিজ্ঞাপন

বিবৃতিতে জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর