ঢাকা: যুক্তরাষ্ট্রে ভ্রমণকালে নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (৩ আগস্ট) দূতাবাস এক বার্তায় এই পরামর্শ দিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।