Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রী ভারত যাবেন কি-না, সেটা সময়ই বলে দেবে: শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৯:৫৪ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২১:৪০

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী ভারতের ব্রিকস সম্মেলনে যাবেন কি-না, সেটা সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না।

সোমবার ( ৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা শোনা যাচ্ছে। আগামীতে তার ব্রিকস-এ যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি- এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সেটি সময়ই বলে দেবে। এখনই আমি কিছু বলতে পারছি না। প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন দায়িত্ব নেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি আমন্ত্রণপত্র এসেছিল, যেখানে তিনি তাকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন আবার ব্রিকসের জন্য একটি আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী তো দেশের কাজেই প্রতিদিন ২৪ ঘণ্টা ব্যয় করছেন। তাই কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে তিনি যাবেন—তা সময়ই বলে দেবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্ন ছিলো- ভারতে একটি প্রশ্ন উঠেছে—পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দফতরে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেখানে নরেন্দ্র মোদি কি ব্রিকসের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, নাকি ভারত সফরেরও দাওয়াত ছিল।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি আসলে এখানকার আলোচনার বিষয় নয়।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো