Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রামাণ্যচিত্রে অসম্পূর্ণতার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ২০:২৪ | আপডেট: ৫ আগস্ট ২০২৬ ২০:২৫

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অসম্পূর্ণতা থাকায় উপস্থিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার ( ৫ আগস্ট ) চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে উপস্থিত জনতার প্রতিবাদের মুখে তিনি মঞ্চে আসেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রামাণ্যচিত্রে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

বিজ্ঞাপন

আরও বিস্তারিত তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রতিবাদকারী শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মধ্য থেকে একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রামাণ্যচিত্রটি পুনরায় গভীরভাব পর্যালোচনা করা হবে। উক্ত প্রতিনিধি দলের মতামতের ভিত্তিতে প্রামাণ্যচিত্রটির প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং সেখানে জুলাই গণঅভ্যুত্থানের মূল ঘটনা, আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহীদদের মহান আত্মত্যাগ যথাযথভাবে তুলে ধরা হবে।

মন্ত্রীর এই আনুষ্ঠানিক ঘোষণার পর উপস্থিত প্রতিবাদকারীরা শান্ত হন এবং পরবর্তীতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচি যথারীতি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর