জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বুধবার (৫ আগস্ট) গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ইসরাত জাহান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তোমরাই আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও দায়িত্বশীল বাংলাদেশ গড়বে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল মাহমুদ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ককরেন। এ সময় প্রধান অতিথি বিজয়ীদের অভিনন্দন জানান এবং সকল শিক্ষার্থীকে জুলাই এর চেতনা, দেশপ্রেম, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়।