Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির অনুমতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ০৮:২৮

ছবি: সারাবাংলা

পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রফতানির অনুমতি দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইক‌মিশন বল‌ছে, এ অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবত ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে।

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দু’দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রফতানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর