ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দিতা না হলে গনতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। তাই প্রার্থী দিয়েছে ১১ দলীয় জোট।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটি মনোনয়নপত্র সংগ্রহ করে। এরপর ব্রিফিং এ এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা থাকে না। আমরা গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে চাই। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছে না। সংস্কার হলে, স্বাধীনভাবে ভোট দিতে পারলে কর্ণের অলি রাষ্ট্রপতি হতেন। ১৩ আগস্ট তারিখ মনোনয়ন জমা দিবেন তারা।
অলি আহমদের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ‘অলি আহমদ এমন একজন মানুষ, যাকে নিয়ে কোনো বিতর্ক নেই। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে অবাধ ও সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।’
বিএনপির ভূমিকার সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্র ও জনগণের সঙ্গে দলটির যে দ্বিচারিতা রয়েছে, তা তারা জনগণের সামনে তুলে ধরতে চান।
এর আগে, রোববার (১০ আগস্ট) বিএনপি’র পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন জমা দেবার শেষ দিন ১৩ আগস্ট, মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ১৮ আগস্ট, ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
‘রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া আনতে চায় জামায়াত’
সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৫:৪৩
১০ আগস্ট ২০২৬ ১৫:৪৩
সারাবাংলা/এনএল/এনজে