Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে মালাউই

ক্রীড়া ডেস্ক
১০ আগস্ট ২০২৬ ১৫:১৬

পৃথিবীর মানচিত্রে তো বটেই, বিশ্ব ফুটবলেও তারা অনেকটাই অচেনা। নারী ফুটবল র‍্যাংকিংয়ের ১৫৩ নম্বরে থাকা সেই মালাউই এবার গড়ল নতুন ইতিহাস। ঘানাকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেল আফ্রিকার এই দেশটি।

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। গ্রুপ পর্ব থেকেই এবার দারুণ ফর্মে আছে মালাউই।

২০০২ সালে প্রথমবার আন্তর্জাতিক ফুটবল খেলা মালাউই এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৩-২ গোলে হারায় আসরের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র‍্যাংকিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। পরের ম্যাচে তারা ৩-১ গোলে হারায় ৫৪ ধাপ এগিয়ে থাকা মিশরকে।

বিজ্ঞাপন

গ্রুপের শেষ ম্যাচে তারা হেরে যায় ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার কাছে। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে পা রাখে তারা। সেখানে এবার র‍্যাংকিংয়ের ৬০ নম্বরে থাকা ঘানাকে হারিয়ে শেষ চার ও বিশ্বকাপে খেলা নিশ্চিত করল মালাউই।

মালাউইয়ের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউই লড়বে আলজেরিয়ার বিপক্ষে, স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন। নারী বিশ্বকাপের দশম আসর আয়োজিত হবে ব্রাজিলে, আগামী জুন-জুলাইয়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর