Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৭:০৬

পাবনা: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। ফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার—দুটিই হয়েছে শতভাগ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। বাকি দুজনও জিপিএ-৫ অর্জন করেছে। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।’