Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকমিশনের বিবৃতি / জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৮:৩৫

ঢাকা: জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বাংলা‌দেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ নি‌য়ে ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ কথা বলা হয়।

ভারতীয় হাইক‌মিশন ব‌লে‌ছে, হাইকমিশনার ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী মনোভাব নিয়ে একত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তারা পারস্পরিক আগ্রহের বিষয়গুলোর ব্যাপারে মতবিনিময় করেন এবং জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর