Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএসই’র আরও ১১ কর্মকর্তা চাকরিচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৯:১৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ২১:৩৩

– ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর আরও ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) তাদের চাকরি অবসানের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

চাকরি হারানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- জেনারেল অ্যাডমিন বিভাগের বিমল চন্দ্র, পপি, সিনিয়র এক্সিকিউটিভ ফেরদৌসী, আসমা, মুনজের, মোস্তাক, মনোয়ারা, মিলন, জসিম, সাজ্জাদ ও ফরিদ। তাদের পুরো নাম ও পদবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জেনারেল অ্যাডমিন বিভাগের বিমল চন্দ্র চাকরি অবসানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্তৃপক্ষ আগে আমাদের কিছু জানায় নি। আজ হঠাৎ ডেকে চাকরি অবসানের কথা জানানো হয়। শুনেছি, আমিসহ মোট ১১ জন এই তালিকায় আছেন।’

বিজ্ঞাপন

সিনিয়র এক্সিকিউটিভ ফেরদৌসী বলেন, ‘আগের ১৭ জনকে চাকরিচ্যুত করার ধারাবাহিকতায় আমাদেরও আজ বাদ দেওয়া হয়েছে।’

চাকরি অবসানের কারণ জানতে ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান-কে বার্তা দেওয়া হলেও এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত জুন ও জুলাইয়ে ডিএসই’র আরও ১৭ কর্মকর্তা-কর্মচারীর চাকরি অবসান করা হয়। এবার এক দিনে আরও ১১ জনকে চাকরি থেকে বাদ দেওয়ায় ডিএসই’র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।