Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজি মামলায় ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

স্টাপ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৫:২৪

‘সন্ত্রাসী’ হিসেবে আলোচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন – ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলায় ‘সন্ত্রাসী’ হিসেবে আলোচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) হাটহাজারি থানার চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় আসামি ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর