Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ মুজিবুর রহমানের আজ ৫১তম মৃত্যুবার্ষিকী

সারাবাংলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৬ ১৬:৫৭

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন ভোরে একদল বিপথগামী সেনাসদস্য রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসভবনে পরিবারের অধিকাংশ সদস্যসহ তাকে নির্মমভাবে হত্যা করে। ১৯৭৫ সালের এইদিনে প্রাণ হারান তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবের স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে- শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল এবং শেখ মুজিবের একমাত্র ভাই শেখ আবু নাসেরসহ বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়।

এছাড়া হত্যার শিকার হন রাষ্ট্রপতিকে বাঁচাতে ছুটে আসা তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দীন, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক। তখন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

বিজ্ঞাপন

শেখ মুজির হত্যার ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসে। পরবর্তীতে ২০০৮ সালে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। এরপর ২০১৪ সালে বিনা ভোটে, ২০১৮ সালে রাতের ভোটে এবঙ ২০২৪ সালের জানুয়ারি মাসে ডামি নির্বাচনে এক তরফা ক্ষমতায় আসে শেখ হাসিনা। বর্তমানে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির প্রকাশ্যে কোন দলীয় কর্মসূচী পালন করার আইনী সুযোগ নেই।

১৯৭৫ সালে শেখ মুজিব হত্যার পর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে খন্দকার মোশতাক আহমেদ জারি করেন ইনডেমনিটি অর্ডিন্যান্স। একুশ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে অভিযুক্তদের বিচারের পথ সুগম করে। ১৯৯৮ সালে ১৫ জনের ফাঁসির রায় হয়। ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকারে এসে বিচারের কাজ শেষ করে ও ফাঁসির রায় কার্যকর করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশ দেশত্যাগ করে। জাতীয় শোক দিবসের তালিকা থেকে বাদ পড়ে দিনটি। স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের শুরুতে তিনি একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ চালু করেন, যা বিরোধী রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও অসন্তোষের জন্ম দেয়। এ পরিস্থিতিই তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তৎপরতা বাড়িয়ে তোলে। যার চূড়ান্ত পরিণতি ঘটে ১৫ আগস্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর