Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিনেত্রী রিধিকার ‘আত্মহত্যা’, প্রেমিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১১:২১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১২:৪০

অভিনেত্রী অভিনেত্রী লিনা আক্তার রিধিকা।

ঢাকা: মডেল ও অভিনেত্রী লিনা আক্তার রিধিকার ‘আত্মহত্যা’য় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন রিধিকাকে দেখতে এসে ঘটনাস্থল থেকেই গ্রেফতার হন তিনি।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিধিকার মা শনিবার বাদী হয়ে ‘আত্মহত্যা’য় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন হাসিবুর তার প্রেমিকা রিধিকাকে দেখতে ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। ‘আত্মহত্যা’র আগে প্রেমিক হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর