Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বাতাসের মান ‘মাঝারি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১১:৫৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১৩:২৬

ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণের দীর্ঘদিনের পরিচিত চিত্র থেকে কিছুটা স্বস্তিতে রয়েছে রাজধানী ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান এখন ২৭ নম্বরে নেমে এসেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা ৪৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থার প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

সূচক থেকে জানা যায়, ৮৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস বর্তমানে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। এর আগের দিন শনিবারও ঢাকার বাতাস একই মানের বা ‘সহনীয়’ পর্যায়ে ছিল।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ বলে বিবেচিত হয়, যেখানে বর্তমানে ঢাকা অবস্থান করছে। তবে ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়ে থাকে।

বিজ্ঞাপন

এদিকে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, যার দূষণ স্কোর ১৯৪ এবং সেখানকার বাতাস বর্তমানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তুলনামূলকভাবে দূষিত শহরগুলোর তুলনায় ঢাকার বাতাস বর্তমানে বেশ খানিকটা পরিষ্কার ও সহনীয় রয়েছে। আবহাওয়ার পরিবর্তন এবং পরিবেশগত নানা অনুকূল পরিস্থিতির কারণে বায়ুর মানের এই ইতিবাচক অবস্থা দীর্ঘদিন বজায় থাকুক এমনটাই প্রত্যাশা শহরবাসীর।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর