Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে নসিমনের ধাক্কায় নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৮:০৮

ঘটনাস্থল।

নীলফামারী: নীলফামারীর ডোমারে গরুবোঝাই নসিমনের ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার তিনবট এলাকায় ডোমার-জলঢাকা আন্তঃউপজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী ডিমলা উপজেলার পাঙ্গা-রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমার দিকে যাচ্ছিল। এ সময় তিনবট এলাকায় নসিমনের ধাক্কায় শাহজাহান আলীসহ চারজন আহত হন। গুরুতর আহত শাহজাহান আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যান। পরে স্থানীয়রা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিজ্ঞাপন

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনবট এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহজাহান নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনজে