Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় এসএসসিতে অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৭:৫৮

নওগাঁ: চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন শিক্ষার্থী। শতভাগ ফেইলের মধ্যে রয়েছে মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো।

সোমবার (১৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নিজস্ব উদ্যোগে প্রথমবারের মতো এমন সমাবেশের আয়োজন হয়। ‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এসএসসি ও সমমানের পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থী নিয়ে অনুপ্রেরণামূলক শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মূলত পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মানসিক শক্তি প্রদান এবং তাদের আত্মবিশ্বাস ফেরানোর জন্যই এমন সমাবেশের আয়োজন করা বলে জানান জেলা প্রশাসক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুনসহ অন্যান্যরা বক্তব্য দেন। শেসে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর