ঢাকা: স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার। সিঙ্গাপুরের কোম্পানি ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এই কার্গো দুটি সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১ হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একসঙ্গে ৫টি এলএনজি কার্গো কেনার প্রস্তাব দিয়েছিল। এর বিপরীতে ২৩-২৪ আগস্ট সময়ে ১টি এবং ৪-৫ সেপ্টেম্বর সময়ের জন্য ১টি কার্গো কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কার্গোা দুটি হবে চলতি পঞ্জিকা বছরের ৪০ ও ৪১ তম কার্গো আমদানি।
অর্থ মন্ত্রণালয় জানায়, প্রতি এমএমবিটিইউ ২১.৮৭৮ ডলার দরে অগ্রীম করসহ ৪০তম কার্গোটি আমদানিতে ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা।
আর প্রতি এমএমবিটিইউ ২১.৭৭৮ ডলার দরে অগ্রীম করসহ ৪১তম কার্গোটি আমদানিতে ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা।