Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাজের অনুমতি থাকলেই ব্যাংক হিসাব খুলতে পারবেন বিদেশি কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ১৭:৪০

ঢাকা: বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ‘এ৩’সহ অন্যান্য Employment Visa ক্যাটাগরির বিদেশি নাগরিকদের বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে, প্রয়োজনীয় KYC (গ্রাহক পরিচিতি) বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কার্যক্রম নিতে পারবে ব্যাংকগুলো।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে। এই ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া অন্যান্য Employment Visa ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘এ৩’ ক্যাটাগরিসহ অন্যান্য ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে তাঁদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। তবে এ ক্ষেত্রে প্রচলিত KYC বিধি যথাযথভাবে পরিপালন করতে হবে।
অর্থাৎ, বিদেশি কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট থাকলে শুধু ভিসা ক্যাটাগরির কারণে ব্যাংক হিসাব খোলার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তবে হিসাব খোলার সময় ব্যাংককে গ্রাহকের পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য প্রযোজ্য KYC শর্ত যাচাই করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর