Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির নতুন চার সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২১:২০

– ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবমনোনীত চার সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থায়ী কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎপর্ব সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

এর আগে একই দিনে সকালে স্থায়ী কমিটির নতুন এই চার নেতা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সিদ্ধান্ত অনুযায়ী এদের চারজনকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

দলীয় এক বার্তায় আশা প্রকাশ করা হয়, এই নেতাদের মেধা ও বিচক্ষণতা দল ও দেশের জনগণের স্বার্থে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখবে।

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের পর শূন্য হওয়া পদগুলোতে নতুন সদস্য যুক্ত করার ধারাবাহিকতায় এবার চার নেতাকে স্থায়ীকমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর