Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে ফ্রান্স দূতাবাসের শ্রদ্ধা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৭:০৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

ঢাকা: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকার ফ্রান্স দূতাবাস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বার্তায় ফ্রান্স দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় কবি ও ‘বিদ্রোহী কবি’ কাজী নজরুল ইসলামের প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তার কবিতা, সংগীত ও দর্শন স্বাধীনতা, সাম্য, মানবতা ও শান্তির সর্বজনীন বার্তা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

ফ্রান্স দূতাবাসের বার্তায় বলা হয়, নজরুলের সৃষ্টিশীলতা শুধু বাংলা সাহিত্য ও সংস্কৃতির সম্পদ নয়, বরং তা বিশ্বজনীন মূল্যবোধের প্রতিফলন। তার লেখনী অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জুগিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৭ আগস্ট (বাংলা ১২ ভাদ্র) ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকীর ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নজরুল ইসলামকে তার বিপ্লবী চেতনা, অসাম্প্রদায়িক মানবতাবাদ এবং সাম্যের দর্শনের জন্য ‘বিদ্রোহী কবি’ হিসেবে অভিহিত করা হয়।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর