Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ আইরিন খানের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ০৮:৫৮

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান।

আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) আইরিন খান নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।

প্রসঙ্গত, আইরিন জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

তিনি ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

বিজ্ঞাপন

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। প্রথম নারী হিসেবে সংস্থাটির নেতৃত্ব দেন তিনি। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) প্রধান ছিলেন।