Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে ওষুধ কেলেঙ্কারী, পিক-আপ চালকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ০৯:১৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ও মূল অপরাধীদের বাঁচাতে পিক-আপ চালক আজমতের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পিক-আপ চালক আজমত কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু নয়িম মোহাম্মদ সোহেল বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রেখে পিক-আপ চালক আজমতের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা। শুক্রবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল-ময়সিংহ সড়কের ঘাটাইল খাদ্যগুদামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধ শেষে মিছিল সহকারে হাসপাতালে মিলিত হয় শ্রমিকরা। এ সময় তারা পিক-আপ চালকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিক-আপ ভর্তি সরকারি ওষুধ ভূঞাপুরের যমুনা নদীতে ফেলার সময় জনতার হাতে আটক হয়। পরে চালককে আটক করে পিক-আপসহ ওষুধ থানায় নিয়ে আসে পুলিশ।

সারাবাংলা/এনজে