Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১২:৩৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ ১৩:০৮

ফাইল ছবি।

ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ সতর্ক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

আবহাওয়া অধিদফতরের বার্তা অনুযায়ী লঘুচাপের ফলে উপকূলীয় অঞ্চল ও সমুদ্র এলাকা সমূহে প্রতিকূল আবহাওয়া বিরাজ করতে পারে। উদ্ভূত পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সাথে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের বার্তায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাপের ভারী বর্ষণের পূর্বাভাসের কথা বলা হয়েছে। একই সঙ্গে এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদফতরের পরবর্তী ১২০ ঘণ্টার ধারাবাহিক পূর্বাভাসে বলা হয় রোববার (৩০ আগস্ট) থেকে বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত চার দিন দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এই দিনগুলিতে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে বর্ধিত আরও পাঁচ দিন ধরে বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর