চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাস শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে জেলার সকল অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম এ ঘোষণা দেন। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে হঠাৎ করে বাস বন্ধ হওয়াতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
বাস মালিক সমিতির কিছু কর্মচারি চুয়াডাঙ্গা-দৌলতদিয়াড় ব্রিজের ওপার এবং দামুড়হুদা উপজেলায় রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রীদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার করে আসছে, এমন অভিযোগ তুলে গত বৃহস্পতিবার আলুকদিয়ায় ইজিবাইক চালকরা বাস আটকিয়ে শ্রমিকদের শারীরিকভাবে লাঞ্চিত করে। তারই জের ধরে জেলার সকল অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।