Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১৫:৩৫

– ছবি : প্রতীকী

ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে গিয়ে এক শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৪৫)। তিনি বগুড়ার গবাতলি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

‎শনিবার (২৯আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান রিয়াদ জানান, নিহত রনজিনা পারভীন-এর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তিনি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

‎এসআই আরও জানান, ‎রাতে বগুড়া থেকে স্বামী আব্দুল মতিন-এর সঙ্গে রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসাপাতালে চিকিৎসক দেখাতে আসতেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন তারা। এরপর ব্যাটারী চালিত রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা মাত্রই পিছন থেকে একটি মোটরসাইকেলে দুইজন ওই শিক্ষিকার ব্যাগ ধরে হ্যাচকা টান দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এরপর ওই শিক্ষিকার স্বামী তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

‎এসআই জানান, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারবো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর