Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ১৮:৪৬

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলা নগরীর পাঁচলাইশে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকার পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় মিছিল করার প্রস্তুতিকালে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধিত আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর