Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের সমর্থন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৬ ২০:২৩

-কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার (৩০ আগস্ট) রাজধানীতে আয়োজিত পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (২৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ-এর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আগামীকাল রোববার জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে উপস্থিত হয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

১১ দলীয় ঐক্য কর্মসূচিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তা সফল করতে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের সন্ধান, তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর