Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়ালটনের লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১১:১০

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৩ দশমিক ৭৫ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮১ দশমিক ২৬ টাকায়।

ওয়ালটনের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ১৫ অক্টোবর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ২০ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর