Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সাবেক শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৩:৩২

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর হাজারীবাগ টালি অফিস এলাকার একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগ টালি অফিস মোড় সুলতানগঞ্জ ২৫৫/২ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সারে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, বাড়িটির সাত তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে তার বাবা বাইরে হাঁটাহাঁটি করতেন। আজ সকালে বাড়িটির নির্মাণ শ্রমিকদের মাধ্যমে খবর পান, তার বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন। তখন ওই শ্রমিকরাই তাকে সেখান থেকে তুলে আনেন। এরপর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর