Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খিলগাঁওয়ে ঝুট-তুলার গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৩:৩৮

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ১১টা ৫৮ মিনিটের দিকে খিলগাঁওয়ে ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে দুপুর ১২টা ৪ মিনিটের দিকে আমরা ঘটনা স্থলে পৌঁছাই।

আনোয়ারুল ইসলাম বলেন, খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর