Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ১৬:৪৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ১৭:৪৬

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিলে মারাত্মক ত্রুটি থাকার অভিযোগ তুলে সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দলটির দুজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন সংসদ সদস্য ড. মো. নাজিবুর রহমান এবং অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ।

রোববার (৩০ আগস্ট) সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নির্দিষ্ট বিলটি পর্যালোচনার জন্য উত্থাপন করা মাত্রই তারা বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যা করে সংসদীয় দলের প্রতিনিধি ড. মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, বহু বিতর্কিত জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলটি আন্তর্জাতিক নানা নিয়ম ও বাংলাদেশের বৈশ্বিক অঙ্গীকারের সম্পূর্ণ বিপরীত। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থা এবং সুধী সমাজ এরই মধ্যে এই বিষয়টি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। স্থায়ী কমিটিকে মাত্র দুই কার্যদিবসের সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দিয়ে বিলটি দ্রুত পাসের চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তড়িঘড়ি করে বিল পাসের এই প্রক্রিয়ার মাধ্যমে স্বাধীন সংসদীয় কমিটিকে কার্যত রাবার স্ট্যাম্পে পরিণত করা হচ্ছে। তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করার ক্ষমতা প্রস্তাবিত আইনে অত্যন্ত সীমিত করা হয়েছে। প্রস্তাবিত খসড়াটি শক্তিশালী না করে উলটো দুর্বল করা হয়েছে। সে কারণে বিরোধী দলের প্রতিনিধিরা জনস্বার্থবিরোধী এই আইনের সঙ্গে কোনোভাবেই যুক্ত না থাকার কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর