ঢাকা: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে তার দফতর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়। জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হেটে ওসমানী মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।