Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিনিকেট চালের বস্তা নকল ও প্রতারণার অভিযোগ

স্টাফ করেপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

– সংগৃহীত কোলাজ ছবি

ঢাকা: দেশজুরে রশিদ মিনিকেট চাল বিক্রি করছে ‘রশিদ গ্রুপ’। কিন্তু এই কোম্পানির বস্তা নকল করে মিনিকেটের আড়ালে অন্য চাউল ক্রেতাদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িতদের জরিমানা করা হলেও প্রতারণা কর্মকাণ্ড এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, প্রতারক চক্রটি ‘রশিদ গ্রুপ’ -এর রশিদ মিনিকেট চাউল নামের হুবুহু বস্তা সংগ্রহ করে। এরপর সেই বস্তায় অন্য চাউল ভরে মিনিকেট বলে বিক্রি করে। আর এতে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। পরে গত ২০ আগস্ট মিরপুর ৬ নম্বরে অভিযান চালিয়ে রশিদ মিনিকেট চাউলের বস্তায় অন্য চাউল ভরে বিক্রি করতে দেখা যায়। এসময় সেখানে একটি গোডাউনে রশিদ মিনিকেট চাউলের নামে ভুয়া চাউল জব্দ করা হয় এবং অভিযুক্তদের জরিমানা করা হয়। তবে তাদের গোডাউনে তল্লাশী চালিয়ে আরও বিভিন্ন কোপানির মোড়ক সম্বলিত অসংখ্য বস্তা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ -এর কর্মকর্তা ওয়ারেচ আলী বলেন, অভিযোগ পেয়ে মিরপুর ৬নং কাঁচা বাজারে আমি এবং আমাদের মাকেটিং অফিসার বাজার তল্লাশি করে। এসময় দেখতে পাই- সোহেল, আবির, হাসান নামে ব্যক্তিরা আমাদের রশিদ মিনিকেট চাউলের বস্তায় অন্য চাউল ভরে বেচাকেনা করছে। পরে তারা স্বীকারও করেছে। তারা আমাদের ব্যবসার জন্য হুমকি স্বরূপ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে আবির ও হাসান বলেন, আমরা তো চাউল কিনেছি। আমরা এই কাজ করিনি। আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য না। সোহেল ও নাজমুল তারা এই কাজ করতো। আমাদের কোনো সিন্ডিকেট নাই। ওরা চাউল প্যাকেজিং করার পর আমরা ওদের গোডাউন থেকে নিয়ে এসে বিক্রি করতাম।

গ্রাহকদের প্রতারিত করার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ -এর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই নূর ইসলাম বলেন, গ্রাহকদের এভাবে প্রতারিত করা এবং নকল পণ্য বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর