Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩০

শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা।

ঢাকা: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে ২৭৬ কোটি টাকার অধিক আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ‘দুর্নীতি দমন কমিশন’ (দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার সচিব মো. সাইদুর রহমান খান একথা জানান।

দুদক জানায়, ৪১টি ব্যাংকের সিএসআর ফান্ড থেকে অবৈধভাবে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ট্রাস্টের নামে নিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুদকের ঢাকা জেলা কার্যালয়, শাখা-১-এ এই মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন

অনুসন্ধানের তথ্য তুলে ধরে দুদক সচিব জানান, ট্রাস্টটি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৩০৪১ নম্বর দলিলের মাধ্যমে গঠিত হয়, যার আজীবন সভাপতি শেখ হাসিনা এবং তার অনুপস্থিতিতে সহসভাপতি শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালনের বিধান রাখা হয়। তবে সমাজসেবা অধিদফতর কিংবা এনজিও বিষয়ক ব্যুরো’র কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে ৪১টি তফসিলি ব্যাংক থেকে বিপুল পরিমাণ এ অর্থ গ্রহণ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’ (বিএবি) ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিএবি’র নির্বাহী কমিটির সভায় আলোচ্যসূচিতে না থাকা সত্ত্বেও বিষয়টি উত্থাপন করেন এবং পরে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে অর্থ প্রদানে চাপ সৃষ্টি করেন। আসামিরা পরস্পর যোগসাজশে ও অবৈধ প্রভাব খাটিয়ে কোনো ধরনের সামাজিক বা প্রতিশ্রুতিশীল কার্যক্রম পরিচালনা ছাড়াই এ তহবিল সংগ্রহ করেন, যা অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের শামিল। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর