Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

ঢাকা: বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানান। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

পৃথক অভিনন্দন বার্তার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন ও শপথ গ্রহণ উপলক্ষ্যে মির্জা ফখরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, জনশক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে। উপসাগরীয় এই দেশটির ভৌগোলিক সীমানায় বিশাল সংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন, যারা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে নিরলস অবদান রেখে চলছেন।

বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর