Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৩

ঢাকা: বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়িয়ে ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লামের সঙ্গে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমানের বিদায়ী সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, হ্যানয়ে প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমাত্রিক অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা কাঠামো নিয়ে দুই পক্ষের মধ্যে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও ভিয়েতনামের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, পর্যটন খাতে সহযোগিতা সহজতর করা এবং নতুন নতুন অংশীদারিত্বের ক্ষেত্র অনুসন্ধানের ওপর।

বিদায়ী রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্য ভিয়েতনাম সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

মার্কিন গেম শোয়ের ঘোষক বরখাস্ত
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর