Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্নীতি রুখতে প্রতিটি মন্ত্রণালয়ে পরিবীক্ষণ সেল গঠনের তাগিদ, সংসদে নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩০

ঢাকা: দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি মন্ত্রণালয়ে স্থায়ী পরিবীক্ষণ সেল গঠনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য মো. মোক্তার আলী।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশে তিনি সরকারের কাছে এই জোর দাবি তুলে ধরেন। জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য মো. মোক্তার আলী বলেন, অনিয়ম ঘটে যাওয়ার পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেয়ে শুরুতেই তা প্রতিরোধ করা জরুরি।

তিনি বলেন, একটি নিবেদিত পরিবীক্ষণ সেল থাকলে সরকারি অর্থের অপচয় রোধ হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

সংসদ সদস্যের মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সরকার প্রতিটি দফতরে নিবিড় নজরদারির ওপর জোর দিচ্ছে।

তিনি বলেন, সরকারি দফতরের কাজের বাস্তব চিত্র যাচাই করতে অতিরিক্ত সচিবদের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ পরিবীক্ষণ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। এসব দল দৈবচয়নের ভিত্তিতে বিভিন্ন দফতর পরিদর্শন করে সার্বিক প্রতিবন্ধকতা চিহ্নিত ও মন্ত্রিপরিষদ বিভাগে প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে দেশে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য শুধুই দুর্নীতি দমন নয়, বরং এমন একটি প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা যেখানে দুর্নীতির সমস্ত পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে দেশে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সরকারের লক্ষ্য শুধুই দুর্নীতি দমন নয়, বরং এমন একটি প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করা যেখানে দুর্নীতির সমস্ত পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর