Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ, বিএনপি নেতা গ্রেফতার


২৮ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের উপর ককটেল হামলার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চাক্তাই এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

ওসি’র দাবি- শুক্রবার ভোরে বাকলিয়া থানার তুলাতলী বাজার এলাকায় নাশকতার জন্য শাহীনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। এসময় পুলিশ তাদের প্রতিরোধের জন্য গেলে তাদের ওপর ককটেল হামলা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় দায়ের হওয়া মামলায় সন্ধ্যায় শাহীনকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।

বিজ্ঞাপন

শাহীনের বিরুদ্ধে এর আগেও দুটি নাশকতার মামলা আছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন

বুয়েটে চাকরির সুযোগ
৩ জুলাই ২০২৬ ০৯:১১

আরো