Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেক কর্মচারীদের নেতৃত্বে রমিজ-শিপন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২২ ১৬:৪৬

ঢাকা: বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাংগঠনিক সংসদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সর্দার মো. রমিজ ও সাধারণ সম্পাদক মো. শিপন।

ঢামেক কলেজের শহীদ ডা. মিলন অডিটরিয়ামে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সারাদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যরাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ফলাফলে দেখা যায়, ২৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসপাতালটির নতুন ভবনের সর্দার মো. রমিজ। আর ৫৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিপন মিয়া।

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিম। সহসভাপতি মো. আইয়ুব আলী, মো. মোকলেছুর রহমান, মো. আলমগীর, মুনছুর আলী, আবু হানিফ, মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফ হোসেন বাবু ও শহিদুল ইসলাম মিন্টু।সাংগঠনিক সম্পাদক মো. সুমন ও মোহাম্মদ হোসেন লিটন। দফতর সম্পাদক মো. রুকন উদ্দীন। অর্থ সম্পাদক জাকির হোসেন।

প্রচার সম্পাদক মনির হোসেন, সহপ্রচার সম্পাদক মো. ওবায়দুল হক। মহিলা সম্পাদিকা মিনা আক্তার। সহমহিলা সম্পাদিকা লতা মাজুমদার। সমাজ কল্যাণ সম্পাদক মামুন মোল্লা। সমবায় সম্পাদক আরাফাত হোসেন। ধর্মবিষয়ক সম্পাদক বাবুল হোসেন।

এছাড়া কার্যকরি সদস্য পদে পারুল আক্তার মনি, মো. উজ্জ্বল হোসেন, মো. তারেক মিয়া ও আবুল কালাম মিয়াজি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মো. জনি।

কর্মচারীদের এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম জানান, ২৭টি পদের বিপরীতে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিনি বলেন, ৯৪৬ ভোটের মধ্যে ৮৯০টি ভোট গ্রহণ হয়েছে। যা ৯৪ শতাংশ। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন শেষ হয়েছে।

সারাবাংলা/এনইউ