Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ জুলাই ২০২৬ ২২:৫৭

গৃহবধূ ফাতেমা আক্তার বর্ণা

যশোর: জেলার অভয়নগর নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা রবিউল ইসলামের স্ত্রী। দু’দিন আগে বাপের বাড়ি অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বেড়াতে আসেন। সে ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরের দিকে তারা একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হলেও বর্ণার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

নওয়াপাড়া নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে বাবার বাড়িতে বেড়াতে এসে বর্ণার এভাবে নিখোঁজের ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর