Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানবসেবায় কাজ করে যাচ্ছে আজগর আলী ফাউন্ডেশন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯

ঢাকা:

আর্তমানবতার সেবায় আজগর আলী চৌধুরী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি বদরুল মজিদ চৌধুরী (বুলু)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত ফাউন্ডেশনের সাধারণ সভা ও দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে এমন তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি বদরুল মজিদ চৌধুরী (বুলু) বলেন, আজগর আলী চৌধুরী ফাউন্ডেশন প্রতি রমজান মাসে প্রায় ৫০০ গরীব-দুঃখীর মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। এ ছাড়া গরীব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, অসুস্থ সম্বলহীন মানুষকে চিকিৎসার সহায়তা প্রদান করে থাকে আজগর আলী চৌধুরী ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

১৭০ জন দৃষ্টিহীন মানুষকে চিকিৎসাসেবায় অর্থ দেওয়া হয়েছে। সম্প্রতি দু’জন রিকশাচালককে দু’টি রিক্সা কিনে দেওয়া হয়েছে। এ ছাড়া, আয় বর্ধক প্রকল্প হিসেবে আট পরিবারকে আটটি গাভী প্রদান, গৃহহীন চারটি পরিবারকে টিনশেড ঘর করে দেওয়া, শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দু’জন গরিব ছেলে কামিল পাস করে মাদরাসার শিক্ষকতা এবং মসজিদের ইমামতি করছেন। গত মাসে আবাসিক হেফজখানা থেকে পড়া শেষে একজন শিক্ষকতা শুরু করেছেন।

একইভাবে চট্টগ্রামে ফাউন্ডেশনের খরচে গরীব-দুখী মানুষের চক্ষু অপারেশন ও ১৭ জন ঠোঁট কাটা রোগীর অপারেশন করা হয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদ রনি চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন-আব্দুল মজিদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি-সাইফুল হাছান চৌধুরী, সহ সভাপতি-ওয়ালী মাহমুদ, সহ সভাপতি মাহবুবুজ্জামান চৌধুরী বকুল, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন হায়দার চৌধুরী, ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক-নবী মাহেনুর করিম মান্নু চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এম. জি. মাহাবুব চৌধুরী (মঞ্জু), মোসাম্মৎ নাসিমা বেগম, আইনজীবী মো. তানজীম চৌধুরী (বিপ্লব), অধ্যাপক আসকার হাসান চৌধুরী, ইকরুল হাসান চৌধুরী, স্কলার সাইফুল হাসান চৌধুরী, আলী হোসেন চৌধুরী, অহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করে সদস্যদের পরিচিত তুলে ধরা হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি বর্তমানে দেশের বিভিন্ন জেলায় আর্তমানবতার সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। অনুষ্ঠানে ভবিষ্যতে আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের কার্যক্রম সারাদেশে বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।

সারাবাংলা/কেআইএফ/ইআ