Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১ সাঁতারু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২২ ১৫:২৩

কক্সবাজার: টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন এক নারীসহ ৩১ জন সাঁতারু।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে টেকনাফের শাহ্পরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে এই সাঁতার শুরু হয়। ১৬.১ কিলোমিটার দূরত্বের এই সাঁতার শেষ হবে সেন্টমার্টিনে। এটি আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’।

১৭তম বাংলা চ্যানেল সাঁতার ২০২২ এর প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন লিপটন সরকার। এখন পর্যন্ত তিনি ১৮ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

লিপটন সরকার জানান, একজন নারীসহ ৩১ জন সাঁতারু অংশ নিয়েছেন। সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। ‘বাংলা চ্যানেল’ সাঁতারকে আন্তর্জাতিকমানের করতে পেরেছে। ধারাবাহিকভাবে এ নৌপথে সাঁতার অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এবারের সাঁতারুরা হলেন- লিপটন সরকার, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শেখ মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম রাসেল, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম, মো. জিহাদ হুসেন, সালাহ উদ্দিন, মো. কামাল হোসেন, মো. সোহেল রানা, শৌভিক বড়ুয়া, উজ্জল চৌধুরী, মো. সাকিব মাহমুদ নাইম খান, মো. বদর উদ্দিন, মো. ফারুক হোসেন, এস এম শারিয়ার মাহমুদ, মো. আবু রাশেদ, মো. গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এস কে রায়হান আরাফাত আকাশ, রেজিনা পারভিন, মো. তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ, মো. জামিল হোসেন, মো. নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। গত ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেই প্রথমবারেই সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।

সারাবাংলা/এমও