Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত আমির শফিকুর কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৬:১২

ডা. মো. শফিকুর রহমান, ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় দ্বিতীয় দফায় রিমান্ড শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আসামি শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ ডিসেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ২১ ডিসেম্বর দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এআই/এনএস