Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১১:৩৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ১৩:২১

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদনিগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫), একই উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলায় বেড়াজরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রীকে নিয়ে মৌলভীবাজার আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপরের শাহপুর এলাকায় একটি বালু বুঝাই ট্রাক ও পিক-আপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন চারজন। পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রো আটক করা হয়েছে।

সারাবাংলা/ইআ