Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৪:০৯

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রোববার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন খান বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় হানিফ ফ্লাইওভারের নিচে কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ওই নারী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও বলেন, ‘ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরণে ছিল প্রিন্টের কাপড় ও সোয়েটার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমও